অসহায় এক বৃদ্ধ মহিলার মুখে হাসি ফোটালো সমাজ সেবা ফাউন্ডেশন
- প্রকাশ : ০৩:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 3
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের সুতারপাড়া গ্রামের এক সুবিধাবঞ্চিত ও অসহায় বৃদ্ধ মহিলার মুখে হাসি ফোটাতে আবারও এগিয়ে এলো সমাজ সেবা ফাউন্ডেশন। আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অত্যন্ত অসহায় মহিলাকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বাজার পৌঁছে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে থাকা এই বৃদ্ধ মহিলাটির স্বাভাবিক জীবন যাপনে চরম হিমশিম খেতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরপরই সমাজ সেবা ফাউন্ডেশনের সদস্যরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। উপহার হিসেবে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ দৈনন্দিন রান্নার বিভিন্ন উপকরণ। পণ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আহনাফ ফাহাদ ও উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান সহ এলাকার অনেকেই।
ফাউন্ডেশনের সদস্যরা জানান “অসহায় মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এই অসহায় বৃদ্ধ মহিলাটির পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষকে আর কষ্টে দিন পার করতে হবে না। খাদ্য সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ মহিলাটি। তিনি ফাউন্ডেশনের এই মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মন খুলে দোয়া করেন সদস্যদের জন্য।



















