০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
উত্তরায় হত্যাচেষ্টা মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি অনিক গ্রেপ্তার
সিমা আক্তার।
- প্রকাশ : ০১:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 2
সিমা আক্তার।
রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি মো. অনিককে গ্রেপ্তার করেছে উত্তরা বিভাগ পুলিশ। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের তদারকিতে পরিচালিত অভিযানে শুক্রবার রাত ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ব্ল্যাক লেভেল মদের বোতল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া অনিক তুরাগের চন্ডালভোগ এলাকার মো. আলমের ছেলে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, অনিকের বিরুদ্ধে চারটি মাদক মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং পল্টন থানায় আরও একটি মাদক মামলা রয়েছে। তিনি আরও জানান, মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















