০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
৫ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, নদী থেকে লাশ উদ্ধার
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 3
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার টাঙ্গাহাটি গ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর কংস নদী থেকে ৫ বছর বয়সী নিশামনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন, কামড়ের দাগ ও রক্তক্ষরণের আলামত থাকায় তাকে ধর্ষণের পর হ’ত্যা করা হয়েছে।
ধোবাউড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের সন্দেহ থাকলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। ঘটনার তদন্ত চলছে।



















