০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৫ ভাটাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:১৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 2
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শফিকুল ইসলাম।
অভিযানকালে কয়েকটি ইটভাটার বৈধ ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫টি অবৈধ ইটভাটাকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



















