শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা’র উদ্যোগে ‘চৌকস মেধা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
- প্রকাশ : ১০:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জিল্লুর রহমান শরীয়তপুর জেলা প্রতিনিধি।
শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে ‘চৌকস মেধা প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় ডামুড্যা উপজেলার ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেধা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি মো. হানিফ বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ও আসমা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান রাজিব, জাহিদ হাসান, মশিউর রহমান, শাকিল আহম্মেদ, খাদিজা আফরোজ, আরমান হাসান, আবুল খায়ের নাইম, নিশি আক্তার, মেহরুন আক্তার এবং কান্তা ইরলামসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. হানিফ বেপারী বলেন, “চৌকস মেধা প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা মূল্যায়নের একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি করে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে এই সুযোগ পৌঁছে দিতে আমরা জেলাব্যাপী চৌকস মেধা প্রতিযোগিতার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাব।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম-দশম শ্রেণি—এই দুইটি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছয়জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদপত্র, গাছের চারা ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।



















