০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৩৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / 37
কুড়িগ্রাম প্রতিনিধি
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গতকাল রবিবার দুপুরে (৯ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে র্যালি ও পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ( ৯-১৬)/২০২০ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুভাষ চন্দ্র সরকার । সপ্তাহব্যাপী কর্মসূচি যথাযথ ভাবে পালনের জন্য নার্স ও মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সারা আরাবিয়া সিনথী, মেডিকেল অফিসার ডাঃ হাসান মোঃ মোহাই মেনুল খান ।
সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী পরিদর্শক , বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সহকারি সহ সেবাগ্রহীতাগন।





















