১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফেনীর লালপুলে ৭ হাজার ২শ ইয়াবাসহ মা ও ছেলে আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / 40
ফেনী প্রতিনিধি
ফেনী লালপুলে ৭ হাজার ২শ ইয়াবা বড়িসহ শাহেদা আক্তার (৫০) নামে এক মহিলাসহ তার ছেলে আজগর আলী (২৭) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল হতে তাদের আটক করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান।তিনি জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে লালপুলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে লালপুল ফুটওভার ব্রীজের নিচে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে তাদের কাছে ৭ হাজার ২শ ইয়াবা টেবলেট পাওয়া যায়।
আটককৃতরা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে থাকেন বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশকে জানিয়েছে।এ এন এম নুরুজ্জামান, আটককৃত শাহেদা আক্তার প্রঃ খুশু বেগম ও তার ছেলে আজগরের বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিখিলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।





















