গোপালগঞ্জে বিএনপির মাদকবিরোধী গণমিছিল অনুষ্ঠিত
- প্রকাশ : ০৮:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 1
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গণমিছিল ও র্যালি অনুষ্ঠিত করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩শে জুন ) সকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মাদকবিরোধী গণমিছিল ও র্যালির আয়োজন করা হয়।
গণমিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রফিকুজ্জামান, সদস্য আজিজুর রহমান বেনা, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম মাহাবুব আলী সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি।
তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



















