নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাস
- প্রকাশ : ০১:৩৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 3
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় একটি যাত্রীবাহী বাস। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর খামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, একই রুটে চলাচলকারী দুটি যাত্রীবাহী বাসের মধ্যে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দ্রুতগতির প্রতিযোগিতা চলছিল।
একপর্যায়ে একটি বাস অপর বাসটিকে চাপ দিলে একটি বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।পরে বাসটি সড়কের পাশের খাদে নেমে গিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। আকস্মিকভাবে বাসটি খাদে পড়ে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।অনেক যাত্রী দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের সহযোগিতা করেন।



















