০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আস-সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 8

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানবিক সংগঠন আস-সাদাকা ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধী,অসহায় ও দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার  সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্তরে এসব বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।  তিনি তাঁর বক্তব্যে আস-সাদাকা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো যদি অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তবে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা সম্ভব হবে।

বিশেষ অতিথি ছিলেন— আস-সাদাকা   ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও  কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস. এম. মহিউদ্দিন উদ্দিন, কোটালীপাড়া পৌর   বিএনপির  সভাপতি  ইউসুফ আলী দাড়িয়া, ইসলামপুর ভবানীপুর মাদরাসার প্রধান মুফতি মাসুদুর রহমান ও শায়খুল হাদিস,খাদেমুল   ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মর্তুজা হাসান, কোটালীপাড়া উপজেলা  যুবদলের সদস্য সচিব মোঃ মান্নান শেখ ওকারি বশির বিন শামসুদ্দিন, মুহতামিম, রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসার মুহতামিম কারী বশির বিন শামসুদ্দিন, আস-সাদাকা ফাউন্ডেশনের সদস্য,  হাফেজ রুহুল আমিন, মোঃ মাসুদুর রহমান, নাহিদ হাসান, তামিম শেখ, মারুফ শেখ, অহিদুল শেখ, তাজিম শেখ ও সাব্বির শেখসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, মানবসেবা একটি মহান ইবাদত। সমাজের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা আস-সাদাকা ফাউন্ডেশনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহতরাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এ সহযোগিতার জন্য আস-সাদাকা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আস-সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ : ০২:০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬