১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিতার গলা কেটে হত্যা:ছেলের যাবজ্জীবন কারাদণ্ড।

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 14

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে নৃশংসভাবে হত্যা মামলায় ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়,   ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে আলিম কাজী ধারালো বটি দিয়ে তার বাবা ইসমাইল কাজীর ওপর হামলা চালায়।

একপর্যায়ে তিনি ইসমাইল কাজীর গলা কেটে হত্যা করেন। ঘটনাস্থলেই ইসমাইল কাজীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারেরপক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আলিম কাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র।দাখিল করে। বিচার চলাকালে   মামলার সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আলিম কাজীকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী   জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলে তিনি জানান। ২০২৩ সালের এই আলোচিত   হত্যাকাণ্ডের রায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

পিতার গলা কেটে হত্যা:ছেলের যাবজ্জীবন কারাদণ্ড।

প্রকাশ : ০২:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬