০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
  • / 62
মোজাম্মেল হক,নোয়াখালী
সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজের শয়নকক্ষের নষ্ট হয়ে যাওয়া একটি বৈদ্যুতিক সিলিং ফ্যান মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়।শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। তিনি কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার ছিলেন।নিহতের আত্মীয় সাইফুল ইসলাম ফাহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে বিশ্রাম নিতে যায় ফয়সাল। নিজ কক্ষের সিলিং ফ্যানটি নষ্ট দেখতে পেয়ে নিজেই তা মেরামত করার চেষ্টা করেন। এসময় ফ্যানটি ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে ফয়সাল। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশ : ০৮:১৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০