০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ৮৫ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের আছির উদ্দিন (৮৫) এর লাশ গোয়াতলার ইজারাপাড়া এলাকায় পাওয়া গেছে। বুধবার রাত ৯ টার দিকে ওযু করতে কংশ নদের তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি।

নিখোঁজের পর থেকে স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন স্থানীয় জনসাধারণ। পরে বৃহষ্পতিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে সন্ধ্যায় তা পরিত্যক্ত ঘোষণা করে।

গতরাতেও স্থানীয় লোকজন আবার নৌকা নিয়ে কংস নদে টহল পরিচালনা করে আজ সকাল ৭ টায় আছির উদ্দিনের লাশ খুঁজে পায় স্বজনরা। নৌকাযোগে লাশ বড়ইকান্দিতে আনা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

ফুলপুরে ৮৫ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশ : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬