০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলাকে বৃক্ষ রোপণে দেশের ১ নম্বর জেলায় পরিনত করবো – মন্ত্রী নিতাই রায় চৌধুরী

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 2

তৌহিদ, মাগুরা

“সবুজে সবুজে ভরবো দেশ,সবার আগে বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে মাগুরা জেলা পুলিশ ও গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্ট এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা -২ আসনের এমপি নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি হাসান খান কিজিল, গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোঃ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে বলেন,”আমরা মাগুরার এমপি,রাজনৈতিক প্রতিনিধি, প্রশাসনের সকল সদস্য এবং জেলার সকল জনগণকে সঙ্গে নিয়ে সরকারের এই বৃক্ষ রোপণ কর্মসূচীকে সফল করার পাশাপাশি মাগুরা জেলাকে বৃক্ষ রোপণে দেশের ১ নম্বর জেলায় পরিনত করবো।”

Please Share This Post in Your Social Media

মাগুরা জেলাকে বৃক্ষ রোপণে দেশের ১ নম্বর জেলায় পরিনত করবো – মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রকাশ : ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬