০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ঐক্য ও উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান এমপি ডা. কে এম বাবর।

এইচ, এম আওলাদ
  • প্রকাশ : ০২:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 2

এইচ, এম আওলাদ

গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন কালে একথা বলেন তিনি। আবিদুর রহমান  নাহিয়ার বার্তা সম্পাদক : দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অফিসটির শুভ সূচনা করা হয়।

গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়ামের তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গণনেতা ডা. কে এম বাবর (এমপি)।প্রধান অতিথির বক্তব্যে ডা.কে এম বাবর বলেন,গোপালগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে সাংবাদিকদের পাশে থেকে সহযোগিতা করার পাশাপাশি জেলার সব সাংবাদিককে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

করেন গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি মো. আজিজুর রহমান রনির সভাপতিত্বে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার । অনুষ্ঠানে   বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোজাম্মেল হক মুন্না এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন। অনুষ্ঠানে বক্তারা বলেন,   সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে গোপালগঞ্জ জেলা জার্নালিস্ট ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কার্যালয়টি জেলার সাংবাদিকদের জন্য মতবিনিময়, পেশাগত কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের একটি কার্যকর কেন্দ্র হিসেবে কাজ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত   ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস. এম. হুমায়ূন কবীর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি ক্রাইম নিউজের সম্পাদক এ. জেড. আমিনুজ্জামান রিপন, জেলা প্রেসক্লাবের কোষাদক্ষ্য ও চ্যানেল- এস টিভির জেলা প্রতিনিধি কাজী মাহামুদসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

সাংবাদিকদের ঐক্য ও উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান এমপি ডা. কে এম বাবর।

প্রকাশ : ০২:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬