০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ অনুষ্ঠিত
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:১৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 2
মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে রোববার ফুলপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফুলপুর মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী। উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনজ্জামান রুকন, যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, ওজেদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমির, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ।









