০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: শিশু মৃত্যু, শিক্ষিকা মা আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশ : ০২:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 1

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

কুমিল্লার লাকসাম উপজেলার ধামৈচায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিহান নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা মারাত্মক আহত হয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

​আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে লাকসাম-নাঙ্গলকোট সড়কের ধামৈচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত শিশু দিহান নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক সোহাগের ছোট ছেলে। সে চরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিহান দিলুর (দিলরুবা) সন্তান এবং আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মাহবুবুল আলমের নাতি।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো লাকসাম আজগড়া ইউনিয়নে চড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর সন্তানকে নিয়ে সিএনজি যোগে লাকসামের উদ্দেশ্যে রওনা হন শিক্ষক দিহান দিলু। সিএনজিটি ধামৈচা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু দিহানের মৃত্যু হয়।

​দুর্ঘটনায় দিহানের মা দিলরুবা গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনায় কোমলমতি শিশুর প্রাণহানি এবং শিক্ষিকার আশঙ্কাজনক অবস্থার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: শিশু মৃত্যু, শিক্ষিকা মা আইসিইউতে

প্রকাশ : ০২:৫৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬