০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

কৃষ্ণকুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশ : ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 16

কৃষ্ণকুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলা।

৫ আগস্ট ২০২৬ (বুধবার): অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক জনাব নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন খান।
সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলার আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব বোরহান আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নীলফামারী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রইসুল ইসলাম অম্লানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষে নীলফামারীতে শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রকাশ : ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬