সুনামগঞ্জের মধ্যনগর থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
- প্রকাশ : ০২:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 37
সুনামগঞ্জ প্রতিনিধি
মুজিব বর্ষের আহবান,৩টি করে গাছ লাগান।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশ সুন্দর রাখার জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত তিনমাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা মধ্যনগর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে মধ্যনগর থানা ছাত্রলীগ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নির্দেশনায়….
মধ্যনগর বি পি উচ্চবিদ্যালয়, মধ্যনগর ডিগ্রী কলেজ ও মধ্যনগর থানা এরিয়ায় দ্বিতীয় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে মধ্যনগর থানা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনুজ দে,ছাত্রলীগ নেতা কবির খান, মোঃ টিপু সুলতান তালুকদার,সাগর বিশ্বাস পদ্ম, শরিফুল আলম লিমন, যুগ্ম আহবায়ক,মধ্যনগর থানা ছাত্রলীগ, রবিন, সদস্য, মধ্যনগর থানা ছাত্রলীগ,নিক্সন সরকার,প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ, সুনামগঞ্জ জেলা, নাজমুল হাসান, সৌরভ, সাগর,রনি,আলমগীর প্রমুখ। এছাড়াও মধ্যনগর থানা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।





















