০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভার্চুয়াল ক্লাসে কার্স্টেনের পরামর্শ শুনলেন বাংলাদেশের ক্রিকেটাররা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • / 53

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আজ বুধবার (৮ আগস্ট) এক ভার্চুয়াল সভায় অংশ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ভারতের সাবেক প্রধান কোচ গ্যারি কার্স্টেন। এর আগে অবশ্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরামর্শদাতা হিসাবে নিযুক্ত ছিলেন। এছাড়া ২০১৮ সালে স্টিভ রোডসকে প্রধান কোচ হিসাবে নির্বাচিত করার মূল তদারকি করেছিলেন তিনিই। 
এর আগে জাতীয় দলের খেলোয়াড়রা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং তার সহকর্মীদের সঙ্গে কয়েক দফা ভার্চুয়াল বৈঠক করেছিলেন। তবে এদিন টাইগার এবং তাদের কোচিং কর্মীদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন কার্স্টেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সাবেক প্রোটিয়া এ উদ্বোধনী ব্যাটসম্যান নিজের খেলোয়াড়ি জীবন এবং কোচিং জীবন উভয়েরই অভিজ্ঞতা ভাগ করেন টাইগারদের সঙ্গে।
মূলত বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আমন্ত্রণ জানিয়েছিলেন স্বদেশি কার্স্টেনকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের ক্রিকেট। দীর্ঘ বিরতির পরে কীভাবে মাঠে ফিরতে পারেন এ সম্পর্কে কার্স্টেনের কাছে জানতে চান খেলোয়াড়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন একজন জাতীয় দলের সদস্য জানিয়েছেন, ‘মূলত কীভাবে আমরা ক্রিকেটে ফিরতে পারি এ নিয়ে আলোচনা করেছেন তিনি (গ্যারি কার্স্টেন)। এবং আমাদের কোন বিষয়ে মনোনিবেশ করা উচিত এ নিয়েও আলোচনা হয়েছে। এটি একটি সাধারণ সাধারণ সভা ছিল যেখানে আমরা সকলেই আলোচনায় অংশ নিয়েছিলাম

কয়েক মাস বিরতির পরে, ঈদের আগে অনুশীলনে ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় কয়েকজন খেলোয়াড়। এরপর আগামী ৮ আগস্ট থেকে অনুশীলনে ফিরতে আগ্রহী আছে আরও কিছু খেলোয়াড়।

Please Share This Post in Your Social Media

ভার্চুয়াল ক্লাসে কার্স্টেনের পরামর্শ শুনলেন বাংলাদেশের ক্রিকেটাররা

প্রকাশ : ০১:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০