আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মসজিদের পেছনের পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি পুকুরে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান এবং আর পানির ওপর উঠে আসেননি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণ পর পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.