মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পাইকপাড়া গ্রামের কৃতী সন্তান ডাঃ সাইফুর রহমান ফাহাদ ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ হয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তিনি মাওলানা আব্দুর রহমানের ছেলে ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শিব্বির আহমেদের ভাগিনা। তিনি ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি ও আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন A+ অর্জন করেন।
মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় ২৪০তম স্থান অর্জন করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস সম্পন্ন করেন। তাঁর এ সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.