মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বিয়ের আলোচনা ভেঙে দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া সোহরাব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবিতে এলাকার জনসাধারণ শুক্রবার রাতে ফুলপুর সদরে বিক্ষোভ মিছিল করেছেন।
জানা যায়, ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামের কাউছার মিয়ার সঙ্গে এলাকার এক মেয়ের বিয়ের আলোচনা চলছিল। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল-আমিনের কাছে ছেলে কাউছার মিয়ার চারিত্রিক বিষয়ে জানতে চান। ইমাম জানান, ছেলে নেশা করে এবং আগেও বিয়ে করেছে বলে শুনেছি। এ কথা কাউছার মিয়া জানতে পেরে মসজিদের মিম্বর থেকে ইমামকে ধরে বাহিরে নিয়ে মারধর করে। পরে মুসল্লিরা এগিয়ে আসলে কাউছার পালিয়ে যায়। এ ঘটনায় বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিলসহ বিষয়টি পুলিশকে অবহিত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.