মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় খোলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন পঁচা বা মরা মুগীর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে নগদ জরিমানা আদায় করে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
জানা যায় প্রতি শনি ও বুধবার তারাকান্দা সবজি মহলে মুরগী অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন দুর্গন্ধযুক্ত গিলা, কলিজা, পা, পঁচা মাংস বিক্রি করা হয়। বুধবার ৩০ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৫ ধারা ময়মনসিংহ সদরে ভবানীপুর এলাকায় মোঃ দুলাল মিয় (২৫) ত্রিশাল উপজেলার জিলকী এলাকার গোলাম মোস্তফা (৫৫) নামে দুই ব্যবসায়ীকে ৫০০০ করে মোট ১০০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন প্রথম বারের মতো সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। এধরনের ব্যবসা কেউ তারাকান্দা বাজারে করলে আরো বড় ধরনের জরিমানার আওতায় আনা হবে। এসময় তারাকান্দা থানার এসআই সুজন কুমার পন্ডিত ও পুলিশ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত মাংসগুলো জনসাধারণের সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.