তৌহিদ, মাগুরা
মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২ অক্টোবর সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়—শুধু মানুষের আয়ু বাড়লেই হবে না, দীর্ঘ জীবন যেন হয় সুস্থ, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও আনন্দময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। প্রবীণরা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও অবদানের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে আমাদের বর্তমান। তাই বার্ধক্যকে বোঝা হিসেবে নয়—অভিজ্ঞতা, মর্যাদা ও অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখতে হবে। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সহায়তা, নিরাপদ জীবনযাপন এবং সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.