তৌহিদ, মাগুরা
মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ অক্টোবর সকালে মাগুরা শহরস্থ ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মাগুরা জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিমা আরলী,জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ সহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমিক ।
এসময় প্রধান অতিথি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশ থেকে মাদককে পুরোপুরি নির্মূলের উদ্দেশ্যে খেলাধুলাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। এছাড়া যারাই খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে জাতীয় পর্যায়ে যেতে পারবে তারা প্রত্যেকে ১ লক্ষ টাকা করে বেতন পাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.