মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার খুন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি রেজাউল করিমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাশাটি মাইজপাড়া এলাকার মৃত শাহ জামাল ওরফে নয়নের ছেলে।
পুলিশ জানায়, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০০৭ সালে রেজাউল তার ফুফাতো ভাই ফারুককে (৩৭) লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। পরে রেজাউল বিদেশে পালিয়ে যান। দীর্ঘদিন পর অভিযান চালিয়ে বাশাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.