তৌহিদ, মাগুরা
মাগুরায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক ব্যাক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.