প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২০, ১:৩৮ পি.এম
ভারতে ১২ লাখে পৌঁছেছে করোনার সংক্রমণ
![]()
অনলাইন ডেস্ক
ভারতে ১২ লাখের কাছাকাছি পৌঁছে গেছে কোভিড নাইন্টিনের সংক্রমণ। প্রতিদিনই ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গেও কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না করোনার লাগাম। এর মধ্যেই, রাজ্যজুড়ে সপ্তাহে দু'দিন পুরোপুরি লকডাউনের ঘোষণা দিয়েছে মমতা প্রশাসন। এদিকে, করোনা সংকটের মধ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচনকে ঘিরে সরকার ও বিরোধীদের বক্তব্য-পাল্টা বক্তব্যে জমে উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।
আরও পড়ুনঃ ভারতে একদিনেই আক্রান্ত ৩৭ হাজারেরও বেশি
ভারতের অর্থনীতির চাকা সচল রাখতে ৬৮ দিনের লকডাইন শেষে আনলক ওয়ান এবং পরবর্তীতে আনলক টু নামে সবকিছু খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হলেও, এর শুরু থেকেই হু হু করে বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। প্রতিদিনই সংক্রমণের নতুন রেকর্ডের পাশাপাশি লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল।দেশটিতে এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা ১২ লাখের কাছাকাছি হলেও, বাড়ছে সুস্থতার হারও। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন সাড়ে সাত লাখেরও বেশি। তবে, কোভিড প্রবণ রাজ্য হিসেবে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গও উপরের সারিতে উঠে আসায় প্রতি সপ্তাহে অন্তত দুদিন পূর্ণ লকডাউন জারির ঘোষণা দিয়েছে মমতা প্রশাসন।এরমধ্যেই, আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন ও বিরোধীদের বক্তব্য আর পাল্টা বক্তব্যে জমে উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।
এদিকে, করোনার কারণে স্থগিত রয়েছে কলকাতা সিটি করপোরেশন নির্বাচনও। আগামী বছরের ২৭ মে শেষ হবে বর্তমান তৃণমূল সরকারের মেয়াদ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.