অনলাইন ডেস্ক
অর্থ আত্মসাতের দুই মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মো. মইনুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রাজধানীর কারওয়ান বাজার এলাকার মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ মাসুদ তিন কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.