বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন খুরশীদ আলম শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে অফিসার্স ক্লাব, ঢাকার এক শোক বার্তায় জানানো হয়েছে।
তিনি ছিলেন বিসিএস ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য।
শোক বার্তায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.