প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৬:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৩, ১২:২৫ পি.এম
১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ
![]()
স্পোর্টস ডেস্ক
আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। এই ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বোচ্চ ১ হাজার ও সর্বনিন্ম ১০০ টাকা ধরা হয়েছে টিকিটের মূল্য। আগামী ১৩ জুন থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট। ম্যাচের আগের দিন বিসিবির ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে বুথ থেকে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল
ওয়েবসাইটে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে ম্যাচ চলাকালীন সময়েও পাপা যাবে টিকিট।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিতের মূল ১০০ টাকা।
এই টেস্ট খেলে আফগানরা চলে যাবে ভারতে ওয়ানডে সিরিজে খেলতে। এরপর আবারও ফিরবে বাংলাদেশ। জুলাইতে চট্টগ্রাম ও সিলেটে খেলবে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.