প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২০, ৭:০৫ এ.এম
সাগরে মেঘমালা তৈরি হচ্ছে, চার বন্দরে সংকেত ৩
![]()
অনলাইন ডেস্ক
উত্তর বঙ্গোপসাগরও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হচ্ছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপরদিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়,উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সেইসাথে তাদেরকে গভীরসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.