প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২০, ৭:৪৯ এ.এম
আগামীকাল থেকেও সীমিত পরিসরেই চলবে অফিস ও গণপরিবহন
![]()

অনলাইন ডেস্ক
কয়েক দফা সাধারণ ছুটি বাড়ানোর পর গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু করা হয় অফিস ও গণপরিবহন। সেই আদেশে বলা হয়েছিলো ১৫ জুন পর্যন্ত চলবে সীমিত পরিসরে চলবে অফিস ও গণপরিবহন। আগামী কাল সোমবার সেই মেয়াদ শেষ হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়াই সীমিত আকারেই চলবে এই সব অফিস ও পরিবহন।
রবিবার (১৪ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভাবেই চলবে অফিস ও গণপরিবহন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী ১৬ জুন থেকে এ ব্যবস্থা চলমান থাকবে। সচল থাকবে অফিস-আদালতও। সরকার মূলত জোনভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা মোকাবেলা পদ্ধতি গ্রহণ করেছে। তবে লকডাউন এলাকায় থাকবে সাধারণ ছুটি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৫ জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মতো অফিস ও গণপরিবহন চলবে, সেজন্য একটি অর্ডার জারি করা হবে। আমরা এখন জোনিংয়ে যাচ্ছি। ঢাকাসহ যে জায়গাগুলো বেশি সংক্রমিত হয়েছে সেই জায়গাগুলোতে রেডজোন ঘোষণা করে বিশেষ ট্রিটমেন্টে আমরা চলে যাব। তাই বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। শুধু রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.