অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (ডেন্টিস্ট্রি) ডা. নজরুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার সন্ধ্যায় ঢাকায় আইসিডিডিআর’বি-তে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বিষয়টি সারাবাংলা২৪নিউজ.কম কে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তিনি জানান, ডা. নজরুল ইসলাম ঢাকা ডেন্টাল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা.মো. আবুল কাশেম এবং মহাসচিব অধ্যাপক ডা.হুমায়ুন কবীর বুলবুল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.