প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ৯:০৪ এ.এম
আফগানিস্তান টেস্ট দলের একাংশ ঢাকায়
![]()
স্পোর্টস ডেস্ক
আগামী ১৪ই জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচ। এতে অংশ নিতে দুই ধাপে ঢাকায় পৌঁছাবে আফগান দল। আজ শনিবার সকাল ১১ টায় প্রথম গ্রুপটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। শনিবার বিকাল ৫টায় দ্বিতীয় গ্রুপের সদস্যদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা দলটি ঢাকায় পা রেখেছে সকালে। অন্যদিকে বাকি ক্রিকেটাররা ক্যাম্পে ছিলেন। তারা বিকালে আসছেন। বিসিবির লজিস্টিক বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
মিরপুরে প্রথম টেস্ট খেলে আফগানিস্তান দলের ভারত যাওয়ার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে আবার ঢাকায় ফিরবে আফগানরা। এরপর ৫ই জুলাই শুরু হবে তিন ওয়ানডের সিরিজ, বাকি দুই ম্যাচ ৮ ও ১১ই জুলাই। ১৪ ও ১৬ই জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিকতা।
এবার টেস্ট দলে নেই রশিদ খান। গত বুধবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের এই দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আসবেন আরও ৪ জন।
শনিবার ঢাকায় এসেই রবিবার বিশ্রাম নিয়ে সোমবার থেকে অনুশীলন করবে হাশমতউল্লাহ শহীদীর দল।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.