প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২০, ৮:৫২ এ.এম
করোনা: দেশে ২৪ আক্রান্ত ২৮৫৬ জন মারা গেছেন আরও ৪৪ জন
![]()
অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৯ জনে। এছাড়া একই সময়ে আরও ২ হাজার ৮৫৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে এবং ৫৭৮ জন সুস্থ হয়েছেন।
শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লোভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.