অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম। তিনি বলেন, ‘প্রায় ১০ দিন আগে ডা. মুহিদুল হাসানের করোন শনাক্ত হয়। তখন থেকেই তিনি চমেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত ৫-৬ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা যান।’
‘এ নিয়ে করোনায় চট্টগ্রামে দুই জন চিকিৎসক মারা গেলেন’, বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.