অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ দুপুর পর্যন্ত পুলিশের ২,৩৮২ জনের নভেল করোনাভাইরাস শনাক্ত হলো।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এ যাবৎ সর্বোচ্চ। এর আগে গত ১১ মে তখন পর্যন্ত সর্বোচ্চ ২০৭ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পুলিশ সদরদপ্তর।
পুলিশের শনাক্ত ২,৩৮২ জনের মধ্যে ১,০৪১ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের। এখন পর্যন্ত মারা গেছেন সাত জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৬১ জন।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, ভাইরাসটি থেকে জনগণের সুরক্ষা ও পুলিশের আক্রান্তদের সুচিকিৎসার সব ধরনের বন্দোবস্ত তারা করে রেখেছেন।
ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা চলছে। কিন্তু এখানে স্থান সংকুলান কষ্টসাধ্য হয়ে পড়ায় ঢাকায় আরেকটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসার বন্দোবস্ত করেছে পুলিশ সদর দপ্তর।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.