প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২০, ৩:৩৬ পি.এম
এক বছরের মধ্যে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান চাইলেন প্রতিমন্ত্রী
![]()
অনলাইন ডেস্ক
ব্যাপক হারে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দিয়ে বাপেক্সের কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে আমরা নতুন গ্যাসক্ষেত্র দেখতে চাই।
বৃহস্পতিবার (৭ মে) বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত পেট্টোবাংলা ও বাপেক্সের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্বল্পমেয়াদি বাস্তবধর্মী পরিকল্পনা নিন। শুষ্ক-পরিত্যক্ত পুরাতন গ্যাসক্ষেত্র হতে অ-প্রথাসিদ্ধ বা নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করে গ্যাস প্রাপ্তির বিষয়েও উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘বাপেক্সের সক্ষমতা বাড়ানো আবশ্যক, কিন্তু এর উদ্যোগ বাপেক্সকেই নিতে হবে। থ্রিডি অথবা টুডি জরিপের পরিধি বাড়িয়ে যথাসম্ভব নিখুঁত ড্রিলিং পয়েন্ট নির্ধারণ করা প্রয়োজন। আমরা গ্যাস চাই, যথাযথ পরিকল্পনা নিয়ে আসুন, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
এ ব্যাপারে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. আব্দুল হান্নান সভায় জানান, ড্রিলিং ইঞ্জিনিয়ারসহ নতুন লোকবল ও পরামর্শক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। গত ৫ মার্চ শ্রীকাইল পূর্ব-১ আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন খননকৃত কূপ হতে গ্যাস পাওয়া গেছে। মজুত গ্যাসের পরিমাণ প্রায় ৫০ বিসিএফ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.