প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২০, ২:১০ এ.এম
আজ থেকে ঢাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা ৪টা পর্যন্ত
![]()
অনলাইন ডেস্ক
রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার সময় বাড়িয়েছে পুলিশ। এখন থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত এ ধরনের দোকান খোলা রাখা যাবে।
এছাড়া, রাজধানীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে বলে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান। তবে ওষুধের দোকান এবং জরুরি পরিষেবা এ নির্দেশের আওতার বাইরে থাকবে বলে তিনি জানান।
করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এর আগে দুপুর ২টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.