প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২১, ১২:১৩ পি.এম
মাসের শেষ দিকে কোভ্যাক্সের ১.৩১ লাখ ডোজ ভ্যাকসিন পাব: স্বাস্থ্য সচিব
![]()
অনলাইন ডেস্ক
স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় চলতি মাসের শেষ দিকে সরকার করোনা ভ্যাকসিনের ১ লাখ ৩১ হাজার ডোজ পাবে।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়া নিয়ে কোনো ঝামেলা নেই এবং ভ্যাকসিন নিয়ে ভীতি দূর হচ্ছে।
তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৭৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত ছয় লাখ ৯০ হাজার ৬৩ জন ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.