

মাগুরাতে সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষে"যাকাতের গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ মার্চ বেলা ২.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মুহাম্মদ মুজিবুল্লাহ ফরহাদ এর সঞ্চালনায় মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে "যাকাত এর গুরুত্ব ও তাৎপর্য" শীর্ষক বিষয়ের উপর বিষদ আলোচনা করেন,মাগুরা জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা যারা আজ এখানে এসেছি সবাই যাকাত সম্পর্কে অবগত সুতরাং আমরা সবাই সরকারি যাকাত ফান্ডে যাকাত দিবো এবং অন্যান্যদের সরকারি যাকাত ফান্ডে যাকাত দিতে উৎসাহিত করবো। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ঈমাম,ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইসলামিক চিন্তাবিদগন উপস্হিত ছিলেন।এই অনুষ্ঠান শেষে পবিত্র হজ ও ওমরাহ পালনে ধর্মপ্রাণ মুসলমানের উদ্বুদ্ধকরণ শীর্ষক বিষয়ের উপর আলোচনা পেশ করেন মাগুরা জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম ও খতিব মুহাম্মদ কাশিম আহমেদ সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.