
মো: মেজবাহ উদ্দিন স্টাফ রিপোর্টার।
অদ্য ২৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার University of Oxford এর Wadham College বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ফেলোশীপ (Honorary Fellowship for life) প্রদান করেছে। বাংলাদেশ সুপ্রীম কোর্ট তার এই বিরল অর্জনে অত্যন্ত গর্বিত।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা বাংলাদেশের সুপ্রীম কোর্ট এবং বাংলাদেশের বিচার বিভাগের জন্য এক বিরল এবং গৌরবময় মুহূর্ত।এই বিরল আন্তর্জাতিক স্বীকৃতি কেবলমাত্র মাননীয় প্রধান বিচারপতির ব্যক্তিগত সাফল্যের স্মারক নয়; বরং এটি বাংলাদেশের বিচার বিভাগের প্রতি বৈশ্বিক পর্যায়ে যে সম্মান ও মর্যাদা প্রদর্শিত হচ্ছে তারও প্রতিফলন ও পরিচায়ক। নিঃসন্দেহে এই সম্মান বাংলাদেশের বিচার বিভাগের উৎকৃষ্টতা, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং ন্যায়বিচারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতির একটি নিদর্শন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট মাননীয় প্রধান বিচারপতির এই অনন্য স্বীকৃতির জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর নিরলস অবদানের জন্য গর্ব অনুভব করছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.