প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ৮:১০ এ.এম
ভারি বৃষ্টিতে চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু
![]()
অনলাইন ডেস্ক,
তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মিচাং’। এটি মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এরই মধ্যে চেন্নাইয়ে প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক আবাসিক এলাকা।
সোমবার (৫ ডিসেম্বর) ভারি বৃষ্টিতে চেন্নাইয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। চেন্নাই পুলিশ জানিয়েছে, শহরের বেসান্ত নগর এলাকায় গাছ পড়ে বিদ্যুৎতায়িত হয়ে একজন মারা গেছেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চেন্নাই শহরে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে।
চেন্নাইয়ে প্রবল বর্ষণে দেখা দিয়েছে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়। আশা করা হচ্ছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার পর পরিস্থিতির উন্নতি হবে। চেন্নাই বিমানবন্দর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্য সরকার চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে। যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার জন্য বলা হয়েছে বেসরকারি সংস্থার কর্মীদের।
সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.