প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ১২:০১ পি.এম
ভারতের জিডিপি ১০.৫ শতাংশ কমার পূর্বাভাস
![]()
অনলাইন ডেস্ক
চলতি অর্থবছরে (২০২০-২১) বিশ্বের ৫ম শীর্ষ অর্থনীতির দেশ ভারতের জিডিপি ১০ দশমিক ৫ শতাংশ কমতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থা ফিচ রেটিং।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গবেষণা সংস্থাটি এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
ফিচ রেটিং বলছে আগস্টে প্রকাশিত ভারতের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের জিডিপি কমেছে প্রায় ২৪ (২৩.৯) শতাংশ। এসময়ে এটি বিশ্বের শীর্ষ সংকোচনের মধ্যে একটি। এর কারণ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউনের কড়াকড়িকে চিহ্নিত করা হয়েছে।
ফিচ বলছে, আগামী অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভারত জিডিপি সংকোচনের বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে। তবে, এজন্য লকডাউন মুক্ত হতে হবে দেশটির অর্থনীতিকে। যদিও সে আভাস ভালো না বরং এ ব্যাপারে খুবই ধীর গতি দেখাচ্ছে ভারতের বর্তমান করোনা পরিস্থিতি।
এর আগে ফিচের পূর্বাভাস ছিল, ২০২০-২১ অর্থবছরের ভারতের জিডিপি কমবে ৫ শতাংশ।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্তের হিসাবে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৮০ হাজার মানুষ ও মারা গেছেন ৭২ হাজার ৮১৬ জন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.