প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ২:৪৮ পি.এম
দেশজুড়ে মনোনয়ন বাছাইয়ে টিকলেন ১৯৮৫ প্রার্থী, অবৈধ ৭৩১
![]()
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই নির্ধারিত সময়ে শেষ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে এক হাজার ৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে বিবেচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
তবে যাদের মনোনয়ন অবৈধ বলে বিবেচিত হয়েছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ থাকছে। রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ লক্ষ্যে ইসিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা আলাদা বুথ করেছে সংস্থাটি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রোববার)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
অবশ্য মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের অনেকের অভিযোগ, ঠুনকো অভিযোগে তাদের অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। কেউ কেউ উচ্চ আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.