
তৌহিদ, মাগুরা।
সরকারের নির্ধারিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন লক্ষ্যের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাগুরায় জাতীয় মহাসড়কের পাশে পারনান্দুয়ালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার ১ এপ্রিল “এসো জাতীয় মহাসড়কে সারিবদ্ধভাবে বৃক্ষরোপণ” শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
মাগুরা সড়ক বিভাগের উদ্যোগে পারনান্দুয়ালী সড়ক অফিসের সামনে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য কর্মকর্তারা। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ উদ্যোগে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে কাজ করছে।
কর্মসূচির মাধ্যমে মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.