
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
------------------
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গতকাল শুক্রবার ০৩/০৪/২০২৬ তারিখ জুম’আ নামাজের শেষে পৌরসভা ৯ নং ওয়ার্ডের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা কুরপালা রোডস্থ ঘাঘরকান্দা আহলে হাদিস জামে মসজিদ এর নিকট মাদক বিরোধী শ্লোগানে সমাবেত হন। এলাকাবাসীর একটাই দ্বাবী মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং সবার মুখে একটাই শ্লোগান "মাদককে না বলুন"এসময় উপস্হিত ছিলেন কোটালীপাড়া পৌর বিএনপি’র সহ- সভাপতিঃ জনাব আবুল খায়ের শেখ। কোটালীপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-১ জনাব সোলাইমান শেখ।
কোটালীপাড়া পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক-১ জনাব আব্দুল হাকিম খলিফা। আরো উপস্হিত ছিলেন ঘাঘর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জনাব ফেরদৌস শেখ ও দিদারুল ইসলাম হাওলাদার। জনাব আবুল খায়ের শেখ বলেন বর্তমানে মানব সমাজ সভ্যতায় বাস করে এই সমাজের প্রত্যেকটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন মাদক সমাজের একটি ঘৃণিত শব্দ,তাই মাদকের বিরুদ্ধে এগিয়ে আসুন আমরা সম্মিলিত ভাবে মাদক-নামের শব্দটি সমাজ থেকে মুছে ফেলি।
জনাব সোলাইমান শেখ বলেন মাদক শুধু ঘৃণিত শব্দই নয় মাদক আমার আপনার সন্তান ধংশের আরেকটি নাম,এই মাদক সেবনের জন্য অনেকেরই সন্তান নিজ ঘর থেকে বাহির পর্যন্ত চুরি থেকে ছিনতাই এর মতো পেশায় জড়িত হয়ে গেছে,আগামিতে না জানি আরো কতো মায়ের সন্তান এরকম হতে পারে। অতএব কোন প্রকার সুযোগ আর দেয়া যাবেনা, প্রত্যেকটি সচেতন মানুষের প্রতি আমি অনুরোধ জানাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মুখর স্লোগান তুলতে হবে "মাদককে না বলুন"। জনাব আব্দুল হাকিম বক্তব্যে বলেন মাদক যে সেবন করে সে একাই ধংস হয়না তার পুরো পরিবারটাই ধংস হয়ে যায় কারন একটি মাদকাসক্ত ছেলের জন্য বাবা,মা সমাজে দাঁড়াতে পারেনা।
এমনকি প্রতিটি পাড়ায় অলিতে গলিতে মাদকাসক্তি’র প্রভাব বিস্তার করে,এজন্যই সবাই আমরা "মাদককে না বলি" আমরা ৯নং ওয়ার্ডের সকল বাসিন্দারা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলি এবং পাড়ার মধ্যে আনাচে কানাচে যদি নজর রাখি তাহলে আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়তে পারবো।পরবর্তী র্যালী আকারে মাদক বিরোধী শ্লোগান দিয়ে আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ হইতে ঘাঘর বাজার প্রদক্ষিণ করে কোটালীপাড়া থানা গেটে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.