
তৌহিদ, মাগুরা।
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধকল্পের অংশ হিসেবে ড্রপআউট,সফট আউট ও পজেটিভ কেস সনাক্তকরনের ক্রেস প্রোগ্রাম বাস্তবায়নের নির্মিত্তে মাগুরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মাগুরা স্বাস্থ্য বলে বিভাগ ও মাগুরা পৌরসভার যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
মাগুরা সিভিল সার্জন মোঃ শামীম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, স্হানীয় সরকারের উপপরিচালক ও মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন,বিএমএ মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক ডাক্তার আব্দুল হাই,মাগুরা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম শফিক সহ জেলার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মনোয়ার হোসেন খান বলেন, মাগুরার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আস্থার সাথে কাজ করছে।এখানে সিভিল সার্জন ও প্রফেসরবৃন্দের নিকট আমার অনুরোধ আপনারা হাসপাতালের বেডে বেডে ঘুরে রোগীদের একটু সাহস দিবেন ও আস্বস্ত করবেন তাহলে দেখবেন আমরা সফলকাম হবো।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.